ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতের উত্তর প্রদেশে চলন্ত গাড়িতে সরকারি কর্মকর্তার মেয়েকে দলবদ্ধ ধর্ষণ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম

ভারতের উত্তর প্রদেশে চলন্ত গাড়িতে সরকারি কর্মকর্তার মেয়েকে দলবদ্ধ ধর্ষণ

ভারতের উত্তর প্রদেশে চলন্ত গাড়িতে সরকারি কর্মকর্তার মেয়েকে দলবদ্ধ ধর্ষণ

যোগী আদিত্যনাথের এই রাজ্যটিতে আবারও প্রশ্নের মুখে নারীদের নিরাপত্তা। চলন্ত গাড়িতে ২২ বছরের তরুণীকে দলবদ্ধ ধর্ষণের শিকার হতে হয়েছে। এই ঘটনার অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঘটনাটি ঘটেছে লখনউয়ে। তরুণী জানিয়েছেন, ৫ ডিসেম্বর কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হসপিটালে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে এসেছিলেন তিনি। সেখানে গত কয়েক মাস ধরেই ডাক্তার দেখাতে আসতেন। সেদিন ফোনে চার্জ দেওয়ার জন্য হাসপাতালের বাইরেই সত্যম মিশ্রের চায়ের দোকানে যান। এই চায়ের দোকানে আগেও একাধিকবার গিয়েছেন তরুণী। সেদিন সত্যম জানায়, পার্কিং লটে একটা অ্যাম্বুল্যান্সে ফোন চার্জিংয়ের ব্যবস্থা আছে। সেখানে ফোন রেখে বেরিয়ে আসেন তরুণী। খানিকক্ষণ পর গিয়ে দেখেন, পার্কিং লটে অ্যাম্বুল্যান্সটি নেই।

তরুণী জানিয়েছেন, অ্যাম্বুল্যান্স খোঁজার নাম করে সত্যম একটি গাড়িতে তাকে নিয়ে রওনা দেয়। তারপর মাঝ রাস্তায় সুহেল এবং আসলাম নামের আরও দুই যুবক উঠে আসে। চলন্ত গাড়িতে তরুণীকে পানীয় খেতে দেয় তারা। অভিযোগ, সেই পানীয়তে নেশাদ্রব্য মিশিয়ে দিয়েছিল। সেটি খেয়েই জ্ঞান হারান তরুণী। তারপর তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। সেদিন ইন্দিরা নগরে তাকে নামিয়ে দিয়ে চলে যায় তিনজনে।

তরুণীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি