ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কৃষ্ণ সাগরে নতুন রুশ নৌ ঘাঁটি: আতঙ্কিত জর্জিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম

কৃষ্ণ সাগরে নতুন রুশ নৌ ঘাঁটি: আতঙ্কিত জর্জিয়া

কৃষ্ণ সাগরে নতুন রুশ নৌ ঘাঁটি: আতঙ্কিত জর্জিয়া


নভেম্বরের শুরুতে, জর্জিয়ার ৫০ জন বিরোধী দলীয় সংসদ সদস্য ন্যাটো এবং ইইউ’র দেশগুলোকে রাশিয়ার দখল করা আবখাজিয়ায় স্থায়ী নৌ ঘাঁটি স্থাপনের পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

আশঙ্কা করা হচ্ছে ওচামচায়ারে নির্মাণাধীন এই ঘাঁটিটি ইইউ ও জর্জিয়াকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে টেনে আনতে পারে, কারণ কৃষ্ণ সাগরের এই অংশে জর্জিয়াও একটি নৌ বন্দর প্রতিষ্ঠা করতে চায়।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কয়েক সপ্তাহ আগে আবখাজিয়ার নেতা আসলান বাজানিয়া ক্রেমলিনের সাথে ওচামচায়ারে  একটি স্থায়ী নৌ ঘাঁটি স্থাপনের চুক্তি স্বাক্ষর করেন। উল্লেখ্য আবখাজিয়া জর্জিয়ার অংশ হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও, এটি ১৯৯০ এর দশক থেকে রাশিয়া এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির নিয়ন্ত্রণে রয়েছে।


জর্জিয়ার পররাষ্ট্র মন্ত্রী রাশিয়ার এই পরিকল্পনাকে ‘জর্জিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার চরম লঙ্ঘন’ হিসাবে নিন্দা করেছেন। তবে তিবিলিসির কর্তৃপক্ষ এটিকে আসন্ন হুমকি হিসেবে দেখছে না।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি