ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট অপব্যবহারে অভিযুক্ত ইমরান খান 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ০৯:১২ পিএম

অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট অপব্যবহারে অভিযুক্ত ইমরান খান 

অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট অপব্যবহারে অভিযুক্ত ইমরান খান 

বুধবার এই অভিযোগ গঠন করা হয়। অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ২০২৩ অনুসারে বিশেষ আদালতে এই অভিযোগ গঠন করা হয়েছে। বিচারক আবুল হাসনাত জুলকারনাইন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের রায় দেন। 

তারা আদালতে নিজেদের নির্দোষ দাবি করে বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারা কূটনৈতিক ক্যাবলের অপব্যবহার করেননি। উল্লেখ করার বিষয়টি হলো পিটিআই নেতাদের বিরুদ্ধে একই মামলায় এই দ্বিতীয়বরের মতো অভিযোগ গঠন করা হলে। এই মামলায় গত বছরের ২৩ অক্টোবর প্রথমবার অভিযোগ গঠন করা হয়। 

অভিযোগ গঠনের শুনানিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফআইএ) বিশেষ আইনজীবী শাহ খাওয়ার ও জুলফিকার আব্বাস নকভী আদালতে উপস্থিত ছিলেন। আদালতে ইমরান খান ও কোরেইশীর প্রতিনিধিত্ব করেন উসমান গুল ও ব্যারিস্টার তইমুর মালিক। 

 অভিযোগ গঠনের পর রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের এই মামলাটির নিয়মিত কার্যক্রম রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে চলবে। মঙ্গলবারের শুনানিতে ইমরান খান ও কোরেইশীর পরিবারের সদস্যরা বিশেষ আদালতে উপস্থিত ছিলেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি