ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতের তৃণমূল নেত্রী মহুয়ার মামলা দ্রুত শুনানির আবেদন সুপ্রিম কোর্টে খারিজ 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ০৯:১২ পিএম

ভারতের তৃণমূল নেত্রী মহুয়ার মামলা দ্রুত শুনানির আবেদন সুপ্রিম কোর্টে খারিজ 

ভারতের তৃণমূল নেত্রী মহুয়ার মামলা দ্রুত শুনানির আবেদন সুপ্রিম কোর্টে খারিজ 

 ঘুষ কাণ্ডের অভিযোগে গত শুক্রবার এথিক্স কমিটির প্রস্তাব মেনে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। তারই প্রতিবাদে এবং এথিক্স কমিটির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে মামলা দায়ের করেছিলেন কৃষ্ণনগরের সদ্য সাবেক হওয়া তৃণমূল পার্লামেন্ট সদস্য। এদিন তার আইনজীবী অভিষেক মনু সিংভি মামলার দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি এস কে কাওলের ডিভিশন বেঞ্চ। 

বৃহস্পতিবার অথবা শুক্রবার দুপুর ২টায় শুনানির আর্জি জানিয়েছিলেন মহুয়ার আইনজীবী। কিন্তু বিচারপতিই মেলের মাধ্যমে আবেদন জানানোর নির্দেশ দেন। তিনি জানিয়েছেন, ‘বিষয়টি আমরা দেখে নেব।’ এরপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও আর্জি জানিয়েছিলেন মহুয়া। সেই আবেদনও মঞ্জুর করেনি শীর্ষ আদালত।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি