ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ জন আহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৩, ০৯:১২ পিএম

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ জন আহত

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ জন আহত

বুধবার প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্র ত্যাগ করার পর এই হামলার ঘটনা ঘটে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো’র বরাত দিয়ে বিবিসি ওই আহতের সংখ্যা জানায়।

১০টি রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের কিন্ডারগার্টেন ও হাসপাতালের ভবনগুলি। কিয়েভে বুধবার ভোর ৩টা নাগাদ শুরু হওয়া এই আক্রমণে অত্যাধুনিক রুশ ড্রোন ব্যবহার করা হয়। 

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেন, ‘রাশিয়া আবারও প্রমাণ করলো যে এটি একটি জঘন্য দেশ। রাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, শীতকালীন আবাসিক এলাকা, কিন্ডারগার্টেন এবং শক্তি কেন্দ্রগুলোতে আঘাতের চেষ্টা করেছে তারা।’ 


ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে বিবিসি বলে, শহরের দিকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ১০টি লক্ষ্যবস্তুকে ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মতে, হামলাগুলোতে ‘ইস্কান্ডার-এম’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ‘এস-৪০০’ এর মতো দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি