ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নিউজিল্যান্ডের উইকেটে পেসাররা বেশি সহায়তা পাবে: আশরাফুল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

নিউজিল্যান্ডের উইকেটে পেসাররা বেশি সহায়তা পাবে: আশরাফুল

নিউজিল্যান্ডের উইকেটে পেসাররা বেশি সহায়তা পাবে: আশরাফুল

আগামী ১৭ ডিসেম্বর ওয়ানডে ম্যাচ দিয়ে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বাংলাদেশ। ইতোমধ্যে টাইগাররা অবস্থান করছে নিউজিল্যান্ডে। বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের আবহাওয়া যেমন বড় চ্যালেঞ্জ তেমনি সেখানকার উইকেটও কঠিন পরীক্ষা নিবে টাইগার ব্যাটারদের। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, নিউজিল্যান্ডের উইকেটে পেসাররা বেশি সহায়তা পাবে। 

বুধবার চ্যানেল-২৪ এর এক অনুষ্ঠানে মিরপুরের উইকেটসহ সাম্প্রতিক বিষয়াদি নিয়ে কথা বলেন আশরাফুল। নিউজিল্যান্ডে কেমন উইকেটে খেলতে হতে পারে টাইগারদের এমন প্রশ্নের জবাবে সাবেক অধিনায়ক বলেন, ওই দেশে নভেম্বর-ডিসেম্বরে অনেক ঠান্ডা থাকে। উইকেটে প্রচুর বাউন্স হবে। তাদের উইকেট স্পন্সি বাউন্সের মতো। তাদের উইকেটে বল পড়ে একটু টেনিস বলের মতো বাউন্স হয়। 

আশরাফুল মনে করেন, নিউজিল্যান্ড তাদের একাদশে অধিক পেসার নিয়েই মাঠে নামবে। তিনি বলেন, নিউজিল্যান্ড চারটা পেসার তো খেলাবেই। এমনকি পাঁচটা পেসারও খেলাতে পারে। গত চার-পাঁচ বছর আমাদের পেস ইউনিটটা ভালো ছিল। তাসকিন-এবাদতরা থাকাকালীন আমাদের পেস ইউনিটটা ভালো ছিল। সর্বশেষ সিরিজটা জিততে না পারলেও বোলাররা ভালো বল করেছিল। এবারও বোলারদের দিকে তাকিয়ে থাকতে হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি