ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ওয়ার্নারের দুর্দান্ত ব্যাটিংয়ে পার্থ টেস্টের প্রথম দিনে ৩৪৬ রান তুলেছে অজিরা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:১২ পিএম

ওয়ার্নারের দুর্দান্ত ব্যাটিংয়ে পার্থ টেস্টের প্রথম দিনে ৩৪৬ রান তুলেছে অজিরা

ওয়ার্নারের দুর্দান্ত ব্যাটিংয়ে পার্থ টেস্টের প্রথম দিনে ৩৪৬ রান তুলেছে অজিরা

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমে ম্যাচে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার পার্থে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ৩৪৬ রান তুলেছে অস্ট্রেলিয়া। ১৬৩ রানের ইনিংস খেলেছেন ওয়ার্নার। শুক্রবার দ্বিতীয় দিনে মিচেল মার্শ ১৫* এবং অ্যালেক্স ক্যারি ১৪ রানে ব্যাটিংয়ে নামবেন।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে ডেভিড ওয়ার্নার ও ওসমান খাজা। তবে ইনিংন বড় করতে পারেনি খাজা। ৪১ রানে আউট হন তিনি। এরপর ১৬ রানে মানার্স লাবুশেনে আউট হলে, অপর প্রান্তে থিতু হন ওয়ার্নার। ১২৫ বলে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ৩৩ রান করে তাকে সঙ্গ দেন স্টিভেন স্মিথ।

এরপর ওয়ার্নারের সঙ্গে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন ট্রভিস হেড। তবে ফিফটি না পাওয়া আক্ষেপ নিয়ে ৪০ রান করে সাজঘরে ফেরেন এই বাম হাতি ব্যাটার। কিন্তু ১৯৬ বলে ১৫০ রান পূরণ করেন ওয়ার্নার। তবে এরপর পিচে বেশিক্ষণ থিতু হতে পারেনি। ১৬৩ রানে ক্যাচ আউট হন এই অজি ওপেনার। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩৪৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়ার। মিচেল মার্শ ১৫* এবং ১৪ রানে অপরাজিত রয়েছেন অ্যালেক্স ক্যারি।


পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দ্ইু উইকেট শিকার করেন আমির জামাল। এছাড়াও শাহিন শাহ আফ্রিদি, খুরাম শাহজাদ ও ফাহিম আশরাফ একটি করে উইকেট নেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি