ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শ্রীলঙ্কা ও মালদ্বীপে আসছে চীনের গোয়েন্দা জাহাজ, উদ্বিগ্ন ভারত 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম

শ্রীলঙ্কা ও মালদ্বীপে আসছে চীনের গোয়েন্দা জাহাজ, উদ্বিগ্ন ভারত 

শ্রীলঙ্কা ও মালদ্বীপে আসছে চীনের গোয়েন্দা জাহাজ, উদ্বিগ্ন ভারত 

‘শি ইয়ান ৬’-এর পর এবার ‘শিয়াং ইয়াং হং-৩’। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের সরকার এখনও পর্যন্ত নোঙর করার আনুষ্ঠানিক অনুমতি দেয়নি। কিন্তু নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে চিনা গোয়েন্দা জাহাজ ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে ভারত মহাসাগরে ঢোকার জন্য মলাক্কা প্রণালীর দিকে যাত্রা শুরু করেছে। শ্রীলঙ্কা ঘুরে ওই জাহাজটি ভারতের পড়শি আর এক দ্বীপরাষ্ট্র মালদ্বীপেও যাবে। ভারতের সরকারি সূত্রের উদ্ধৃতি এ তথ্য জানিয়েছে আনন্দবাজার।

নয়াদিল্লি শ্রীলঙ্কা এবং মালদ্বীপকে চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে না দিতে ‘বার্তা’ পাঠিয়েছে বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র আনন্দবাজারকে জানিয়েছে। তবে এর আগে ‘শি ইয়ান ৬’, ‘ইউয়ান ওয়াং ৫’, ‘হাই ইয়াং ২৪ হাও’-এর মতো চিনা নৌবাহিনীর গোয়েন্দা জাহাজকে বন্দরে প্রবেশের অনুমতি দিয়েছিল কলম্বো।

অন্য দিকে, মালদ্বীপে অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরেই সে দেশের মহম্মদ মুইজু ভারতীয় সেনাকে দেশ ছাড়তে বলেছিলেন। এই পরিস্থিতিতে চিনা চর জাহাজের উপস্থিতি ভারতের পক্ষে উদ্বেগজনক। সরকারি ভাবে বেইজিং অবশ্য গোয়েন্দা জাহাজের অস্তিত্বই স্বীকার করেনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের দাবি, আগামী ৫ জানুয়ারি থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ভারত মহাসাগরে ‘গভীর সমুদ্র সংক্রান্ত গবেষণা’র কাজে যুক্ত থাকবে ‘শিয়াং ইয়াং হং-৩’। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি