ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

লোহিত সাগরে দু’টি জাহাজে হামলা-আগুন, একটিকে আটক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম

লোহিত সাগরে দু’টি জাহাজে হামলা-আগুন, একটিকে আটক

লোহিত সাগরে দু’টি জাহাজে হামলা-আগুন, একটিকে আটক

লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী লাইবেরিয়ার পতাকাবাহি একটি মালবাহী জাহাজে শুক্রবার (১৫ ডিসেম্বর) ক্ষেপনাস্ত্র বা ড্রোন হামলা হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা একথা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার ইয়েমেনের হুমথিরার ইসরাইল অভিমুখী আরেকটি জাহাজ আটক করে। এটিকে তারা ইয়েমেনের দিকে নিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের তৎপরতার আরো বেড়ে যাওয়ার আল-জাসরাহ জাহাজটির ওপর হামলা ও আগুন লাগার গটনা ঘটল । এরআগে লোহিত সাগর ও কৌশলগত মানদেব প্রণালীতে কয়েকটি জাহাজে  হামলা ও আটক করার সঙ্গে এ গোষ্ঠীটি জড়িত ছিল। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জাহাজটির ওপর হামলার এ গোয়েন্দা তথ্য জানান। তবে হুথিরা তাৎক্ষনিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি। 

 আল-জাসরাহ জাহাজটি পরিচালনা করে জার্মান ভিত্তিক জাহাজ কোম্পানি  হাপাং লয়েড। এ কোম্পানিও তাৎক্ষণিকভাবে এ হামলা সম্পর্কে কোন মন্তব্য করতে অস্বীকার করেছে। এ হামলায় জাহাজটির কোন ক্রু হতাহত হয়েছে কিনা তাও জানা যায়নি।

এর একদিন আগে ইসরাইল অভিমুখী একটি জাহাজকে হুথি বিদ্রোহীরা বাবেল মান্দেব প্রণালী থেকে আটক করে। হুথি আনসারুল্লাহর প্রভাবাধীন এই বাহিনীর একটি সূত্র বৃহস্পতিবার এ তথ্য জানায়।

সূত্রটি বলছে, মালবাহী জাহাজটিকে গতিপথ পরিবর্তন করে ইয়েমেনের দিকে যাওয়ার নির্দেশ দিলে প্রথমে জাহাজটি নির্দেশ অমান্য করে। এ সময় হুথি যোদ্ধারা এটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ক্ষেপণাস্ত্রটি তাতে আঘাত হানে। এরপর এটিকে আটক করা হয়। 

ইসরাইলি দৈনিক হারেৎজ দাবি করেছিল, লোহিত সাগরে একটি জাহাজ লক্ষ্য করে ইয়েমেনের হুথি যোদ্ধাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তবে ইয়েমেনি সূত্র বলছে, ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়নি।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরাইলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে এরিমধ্যে লোহিত সাগরে ইসরাইল অভিমুখী কয়েকটি জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। এর আগেও তারা ইসরাইলের একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে যায়। জাহাজটি এখনও তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি