এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম
ভারতের মধ্যপ্রদেশে বিজেপি সরকার খোলাবাজারে মাছ-মাংস-ডিম বিক্রি নিষিদ্ধ করল
ভারতে মধ্যপ্রদেশ রাজ্য বিজেপির নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেছেন, ‘‘ভারত সরকার যে ‘খাদ্য নিরাপত্তা বিধি’ চালুর সিদ্ধান্ত নিয়ে খোলাবাজারে মাছ, মাংস বিক্রির উপর নিয়ন্ত্রণ জারি করার কথা বলেছে, আমরা তা কঠোর ভাবে অনুসরণ করব।’’
আনন্দবাজার পত্রিকা জানায়, শিবরাজ সিংহ চৌহানের উত্তরসূরি মোহন বুধবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। এর পর মন্ত্রিসভার সংক্ষিপ্ত বৈঠকে প্রকাশ্য জায়গা এবং ধর্মস্থানে মাইক এবং লাউডস্পিকার ব্যবহারে বিধিনিষেধ জারির সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে স্থির হয় প্রকাশ্যে আমিষ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির।
সাংবাদিক বৈঠকে মোহন বলেন, ‘‘রাজ্যের খাদ্য দফতর, পুলিশ, পুরসভাগুলিতে এই বিধিনিষেধ মানা হচ্ছে কি না, তার উপর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ করার জন্য আগামী ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ প্রচার কর্মসূচি চালাতে।’’ বিরোধীদের একাংশের অভিযোগ, বিশেষ জনগোষ্ঠীকে নিশানা করেই আমিষের উপর নিষেধাজ্ঞা বলবতে সক্রিয় হয়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি