ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইউক্রেনে বর্তমানে মোতায়েন রয়েছে ৬ লাখ ১৭ হাজার রুশ সেনা, জানালেন পুতিন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম

ইউক্রেনে বর্তমানে মোতায়েন রয়েছে ৬ লাখ ১৭ হাজার রুশ সেনা, জানালেন পুতিন

ইউক্রেনে বর্তমানে মোতায়েন রয়েছে ৬ লাখ ১৭ হাজার রুশ সেনা, জানালেন পুতিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম সংবাদ সম্মেলন করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। প্রায় দু’বছর ধরে চলতে থাকা যুদ্ধ প্রসঙ্গে তিনি দাবি করলেন, রাশিয়া ‘লক্ষ্যে সফল হলে’ তবেই যুদ্ধ থামবে, শান্তি ফিরবে ইউক্রেনে।

 গত বছর সম্মেলনটি বাতিল হয়েছিল। এ বছর আবার সম্মেলন করেছেন পুতিন। এ বারের সংবাদ সম্মেলনের বিষয় ছিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সেনাকর্মী ও তাদের পরিবারকে পারিশ্রমিক দেওয়া এবং রুশ অর্থনীতি। এই সম্মেলনে টেলিফোন বা ভিডিও কলের মাধ্যমে সাধারণ মানুষও অংশ নিতে পারেন। পুতিনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন সেনাকর্মী, সাংবাদিক ও সাধারণ নাগরিকেরা। 

প্রশ্ন-উত্তরের ফাঁকে সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেনে শান্তি তখনই ফিরবে যখন ইউক্রেন মেনে নেবে যে তারা পশ্চিমি সামরিক জোট ন্যাটোর অন্তর্ভূক্ত হবে না। এ ছাড়াও, ইউক্রেনে নব্য-নাৎসি প্রভাব কমানো নিয়েও বলেন তিনি। পুতিনের বক্তব্য, তাদের দাবি ইউক্রেন মেনে নিলে তবেই সে দেশে ‘বিশেষ সামরিক অভিযান’ বন্ধ হবে। তিনি জানান, ইউক্রেনে এই মুহূর্তে ছ’লাখ সতেরো হাজার রুশ সেনা নিযুক্ত রয়েছে।

গত বছর কমপক্ষে ২ লাখ ৪৪ হাজার জনকে এই ‘অভিযানে’ নিয়োগ করা হয়েছিল। এখন আর নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। তবে ইউক্রেন থেকে কবে সেনা প্রত্যাহার করা হবে, তার উত্তর নেই। পুতিন বলেন, ‘সামরিক বাহিনী সরানো বা কমানো (ডিমিলিটারাইজেশন) প্রসঙ্গে বলছি, ওরা যদি সমঝোতায় রাজি না হয়, তা হলে অন্য পথ নেব। সেটা চুক্তির ভিত্তিতে বা বলপ্রয়োগ করে।’  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি