ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চীনে করোনার নতুন উপরূপ জেএন.১, সাত জন আক্রান্ত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম

চীনে করোনার নতুন উপরূপ জেএন.১, সাত জন আক্রান্ত

চীনে করোনার নতুন উপরূপ জেএন.১, সাত জন আক্রান্ত

কোভিড-১৯-এর নতুন একটি উপরূপের খোঁজ মিলেছে চীনে। যার নাম জেএন.১। আনন্দবাজার জানায়, ইতিমধ্যে অন্তত সাত জন রোগীর শরীরে ভাইরাসের নতুন এই উপরূপ পাওয়া গিয়েছে। যা নিয়ে নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক।

রয়টার্স শুক্রবার চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ বিভাগের তথ্য দেখিয়ে জানিয়েছে, করোনার জেএন.১ উপরূপে আক্রান্ত সাত জন। এই মুহূর্তে ওই উপরূপের ব্যাপকতা নেই বললেই চলে। তবে তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারেই। এই উপরূপের ছড়িয়ে পড়ার ক্ষমতা কেমন, তার উপরে নির্ভর করছে চিনের ভবিষ্যৎ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, করোনর নতুন উপরূপ দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

এর আগে করোনা ভাইরাসের আরও একটি উপরূপের খোঁজ পাওয়া গিয়েছিল। যার নাম বিএ.২.৮৬। আমেরিকার রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সেন্টারের তরফে জানানো হয়েছে, জেএন.১ এবং বিএ.২.৮৬-এর মধ্যে তফাৎ খুবই সামান্য।

চীনে অবশ্য জেএন.১ প্রথম নয়। করোনার এই উপরূপটি প্রথম পাওয়া গিয়েছিল আমেরিকায়। গত সেপ্টেম্বরে তার খোঁজ মেলে। ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় যে ক’জন কোভিড রোগী এই মুহূর্তে আছেন, তাঁদের ১৫-২৯ শতাংশের দেহে রয়েছে জেএন.১ উপরূপ। ভারতে গত ১৩ ডিসেম্বর কেরালায় এক জনের দেহে মিলেছে নতুন উপরূপটি। তবে এখনই তা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি