ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হুথিদের নিক্ষিপ্ত ১৫টি ড্রোন ধ্বংস করল ইঙ্গ-মার্কিন যুদ্ধজাহাজ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম

হুথিদের নিক্ষিপ্ত ১৫টি ড্রোন ধ্বংস করল ইঙ্গ-মার্কিন যুদ্ধজাহাজ

হুথিদের নিক্ষিপ্ত ১৫টি ড্রোন ধ্বংস করল ইঙ্গ-মার্কিন যুদ্ধজাহাজ

 লোহিত সাগরের আকাশে ব্রিটিশ ও মার্কিন যুদ্ধজাহাজগুলো এসব ড্রোনকে গুলি করে ভূপাতিত করে। এই ঘটনায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত আঞ্চলিক সংঘাতে পরিণত হওয়ার আশঙ্কা আরও বেড়েছে।

 যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো লোহিত সাগরের ওপর এসব আক্রমণাত্মক ড্রোন গুলি করে ভূপাতিত করে। 

 মার্কিন সামরিক বাহিনীর ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার জানায়, লোহিত সাগরের ওপর ‘ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অঞ্চল’ থেকে নিক্ষেপ করা বেশ কিছু ড্রোনের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছে এবং হামলা চালাতে আসা সন্দেহভাজন ১৪টিকে গুলি করে ভূপাতিত করেছে।

এসব ড্রোন উৎক্ষেপণকে ‘একমুখী আক্রমণকারী ড্রোন’ হিসাবে বর্ণনা করে তারা বলেছে, ‘এতে যুদ্ধজাহাজের কোনও ক্ষতি হয়নি এবং কেউ হাতহত হয়নি।’ 

 এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেছেন, ‘ব্রিটিশ রাজকীয় নৌ বাহিনীর ডেস্ট্রয়ার বিএইচএমএস ডায়মন্ত্র একটি সি ভাইপার ক্ষেপণাস্ত্র দিয়ে বাণিজ্যিক একটি জাহাজকে হামলা চালাতে আসা ড্রোন ধ্বংস করেছে।’

 হুথিরা বলেছে, শনিবার তারা এক ঝাঁক ড্রোন দিয়ে ইসরায়েলের ইলাত শহরে আক্রমণ চালিয়েছে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া ইসরায়েলের লোহিত সাগরের তীরবর্তী এই শহরটিকে ‘অধিকৃত দক্ষিণ ফিলিস্তিনি’ বলে উল্লেখ করেছেন। হুথিরা লোহিত সাগরে জাহাজের ওপর তাদের হামলা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুণর্ব্যক্ত করেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি