ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্রথমবারের মতো পাকিস্তানে কৃত্রিম বৃষ্টিপাত

এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম

প্রথমবারের মতো পাকিস্তানে কৃত্রিম বৃষ্টিপাত

প্রথমবারের মতো পাকিস্তানে কৃত্রিম বৃষ্টিপাত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টিপাত করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে এ বৃষ্টি ঝরানো হয়। গত কয়েকদিন ধরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে লাহোর। এছাড়া সেখানকার বাতাসের দূষণও মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে।

কৃত্রিম বৃষ্টিপাতের উপকরণ নিয়ে এদিন দুটি বিমান লাহোরের ১০টি অঞ্চল দিয়ে উড়ে যায়। এসব উপকরণ মেঘের ওপর ছিটিয়ে দেওয়া হয়। পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, কৃত্রিম বৃষ্টি ঝরানোর উপকরণ পাকিস্তানকে উপহার হিসেবে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আরব আমিরাত তাদের শুষ্ক অঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে কৃত্রিম বৃষ্টি ঝরানোর পদ্ধতি ব্যবহার করছে। সাধারণ লবণ অথবা বিভিন্ন লবণের মিশ্রণ আকাশের সাদা মেঘে ছিটিয়ে দেওয়া হয়। আর লবণ ছেটানোর কারণে বৃষ্টির সৃষ্টি হয়। এই পদ্ধতির ব্যবহার যুক্তরাষ্ট্র, চীন এমনকি ভারতেও রয়েছে।

পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া, কৃষকদের শস্য পোড়ানোর কারণে সৃষ্ট ধোঁয়ার কারণে গত কয়েক বছর ধরে লাহোরের আবহাওয়া খারাপ থেকে খারাপ হয়েছে। আর খারাপ আবহাওয়ার কারণে সেখানকার সাধারণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া মানুষের দৈনন্দিন জীবনেও এর বিরূপ প্রভাব পড়ছে।প্রথমবারের মতো পাকিস্তানে কৃত্রিম বৃষ্টিপাত

 পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টিপাত করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে এ বৃষ্টি ঝরানো হয়। গত কয়েকদিন ধরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে লাহোর। এছাড়া সেখানকার বাতাসের দূষণও মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে।

কৃত্রিম বৃষ্টিপাতের উপকরণ নিয়ে এদিন দুটি বিমান লাহোরের ১০টি অঞ্চল দিয়ে উড়ে যায়। এসব উপকরণ মেঘের ওপর ছিটিয়ে দেওয়া হয়। পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকবি জানিয়েছেন, কৃত্রিম বৃষ্টি ঝরানোর উপকরণ পাকিস্তানকে উপহার হিসেবে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আরব আমিরাত তাদের শুষ্ক অঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে কৃত্রিম বৃষ্টি ঝরানোর পদ্ধতি ব্যবহার করছে। সাধারণ লবণ অথবা বিভিন্ন লবণের মিশ্রণ আকাশের সাদা মেঘে ছিটিয়ে দেওয়া হয়। আর লবণ ছেটানোর কারণে বৃষ্টির সৃষ্টি হয়। এই পদ্ধতির ব্যবহার যুক্তরাষ্ট্র, চীন এমনকি ভারতেও রয়েছে।

পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া, কৃষকদের শস্য পোড়ানোর কারণে সৃষ্ট ধোঁয়ার কারণে গত কয়েক বছর ধরে লাহোরের আবহাওয়া খারাপ থেকে খারাপ হয়েছে। আর খারাপ আবহাওয়ার কারণে সেখানকার সাধারণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়া মানুষের দৈনন্দিন জীবনেও এর বিরূপ প্রভাব পড়ছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি