ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজায় লোকদের জীবন্ত কবর দিচ্ছে ইসরায়েলি সেনারা, তদন্ত দাবি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ০৬:১২ পিএম

গাজায় লোকদের জীবন্ত কবর দিচ্ছে ইসরায়েলি সেনারা, তদন্ত দাবি

গাজায় লোকদের জীবন্ত কবর দিচ্ছে ইসরায়েলি সেনারা, তদন্ত দাবি

গাজায় ইসরায়েলি হামলার ৭০তম দিন চলছে। এতে নিহত হয়েছে অন্তত ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৫১ হাজারেরও বেশি। এ ছাড়া ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছেন

খবরে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের আঙ্গিনায় অসামরিক ফিলিস্তিনিদের জীবন্ত কবর দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এখবর ও ঘটনা তদন্তু করার দাবি জানিয়েছেন ফিলিস্তিনীরা।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী ডা. মাই আল-কাইলা বলেছেন, সাধারণ মানুষ ও ডাক্তারদের দেওয়া তথ্য ও সাক্ষ্যপ্রমাণ থেকে জানা গেছে যে, দখলদার সেনারা কামাল আদওয়ান হাসপাতাল চত্তরে লোকদের কবর দিচ্ছে, তাদের অনেককে জীবন্ত কবর দেওয়া হয়েছে। হাসপাতালটি সেনারা ঘোরাও করে রেখেছে।

আল-কাইলা বলেন, বিশ্বকে এ ঘটনা উন্মোচন করতে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। অবরুদ্ধ গাজা থেকে যেসব খবর আসছে সে ব্যাপারে চুপ থাকা যাবে না। তিনি এ ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন।

আল-কাইলা বলেন, দখলদার সেনারা প্রচন্ড শীতের মধ্যে রোগীদেরকে হাসপাতাল থেকে খোলা চত্তরে বের করে দিচ্ছে এবং ডাক্তার ও নার্সদের ওপর হামলা করছে। এতে আহত ও রোগীদের জীবনে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়েছে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ও অবিলম্বে এই ঘটনার প্রাথমিক খবরের তদন্ত দাবি করেছে। এতে কামাল আদওয়ান হাসপাতাল চত্ত্বরে  দখলদার বাহিনীর সংঘটিত ঘৃণ্য ও ভয়াবহ অবরাধের বিষয় প্রকাশ পেয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি