এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম
জো বাইডেনের গাড়িবহরের একটিকে আরেকটি গাড়ির ধাক্কা
যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি গাড়ি মার্কিন প্রেসিডেন্টের গাড়ি বহরকে ধাক্কা দেয়। তবে প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন নিরাপদেই আছেন।
রয়টার্সকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, স্থানীয় সময় রোববার রাতে প্রেসিডেন্ট জো বাইডেন গাড়িবহরের একটি এসইউভির সঙ্গে একটি সেডান গাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনায় বাইডেন নিরাপদে আছেন এবং দুর্ঘটনার শিকার গাড়িটি প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের অংশ ছিল। প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি প্রচারণার জন্য সদর দপ্তর ছেড়ে যাওয়ার পরপরই এই সংঘর্ষ ঘটে।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে নিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার পর সিলভার রংয়ের সেডান গাড়িটিকে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলে। এসময় গাড়ির চালক তার হাত ওপরে উঠিয়ে রেখেছিলেন।
এ দুর্ঘটনার পর বাইডেন দম্পতি নিরাপদে উইলমিংটনে তাদের বাড়িতে ফিরে গেছেন বলেও জানা গেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি