এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম
প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে মিয়ানমারে এক সপ্তাহে নিহত ১০০ সেনা
পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এবং জাতিগত সশস্ত্র গ্রুপগুলো দেশজুড়ে হামলা তীব্র করার পর এক সপ্তাহে উল্লিখিত সেনা নিহত হওয়ার পাশাপাশি পতন হয়েছে বেশ কিছু সেনা চৌকি ও একটি শহর। এসব ঘটনা ঘটেছে শান রাজ্য এবং সাগায়িং, মান্দালয়, বাগো এবং তানিনথরাই অঞ্চলে।
তাং লিবারেশন আর্মি শান রাজ্যের সামরিক ব্যাটেলিয়ন, স্থাপনা এবং পুলিশ চৌকিতে হামলা চালিয়ে নামশান টাউনটি ছয়দিন যুদ্ধের পর দখল করে নেয়। প্রতিরোধ যোদ্ধাদের এই হামলা চলে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সেনাবাহিনীর বিমান ও ক্ষেপনাস্ত্র হামলার মধ্যেই প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধ অব্যাহত রেখে এই বিজয় অর্জন করে। এ সময় ৬০ জন জান্তা সেনা নিহত হয়েছে। একইসঙ্গে ৩৬ সেনা ও পুলিশ এবং তাদের ২৯টি পরিবারকে গ্রেপ্তার করেছে প্রতিরোধ যোদ্ধারা।
খামপাত টাউনের দখল নেওয়ার জন্য জান্তা বাহিনীর দুটি ব্যাটেলিয়ন হামলা চালালে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এই টাউনটি প্রতিরোধ যোদ্ধারা গত নভেম্বর মাসে দখল করে নিয়েছে। সংঘর্ষে বেঁচে থাকা জান্তা সেনারা গোলাবারুদ ও হাতিয়ার ফেলে পালিয়ে যায়। এই চিত্র মিয়ানমারের প্রায় সর্বত্রই। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি