এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম
গোটা পাকিস্তান জুড়ে ইন্টারনেট ডাউন, নেপথ্য ইমরান, দাউদকে নিয়ে খবর চাপার চেষ্টা
সোমবার সকাল থেকে গোটা পাকিস্তানে ইন্টারনেট ডাউন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম পুরোপুরি বন্ধ। এমনকী মেল, হোয়াটসঅ্যাপও ঠিক মতো চলছে না।
কেন হঠাৎ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে? পাকিস্তান সংবাদমাধ্যম জানিয়েছে, জেল বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের পার্টি পাকিস্তান তেহরিক -ই ইনসাফ সোমবার ভার্চুয়াল জনসভার সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতির মামলায় গত ছয় মাস জেলে আটক তিনি। তাই সদ্য দায়িত্ব নিয়েছেন নতুন সভাপতি। এদিনের ভার্চুয়াল সভায় ইমরানের রেকর্ডেড ভাষণ প্রচার করার কথা। ওই ভার্চুয়াল সভা বানচাল করতেই সরকার ইন্টারনেট ডাউন করে দিয়েছে বলে পাকিস্তান সংবাদমাধ্যমের একাংশের মত।
জেলে থাকলেও ইমরান ও তার পার্টি যথেষ্ট জনপ্রিয়। যদিও সাবেক এই ক্রিকেটার তথা সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনে অংশ নিতে পারবেন না। সেখানে জাতীয় সংসদের ভোট আগামী মার্চে।
দাউদ ইব্রাহিমকে নিয়ে খবর চেপে দেওয়াও ইন্টারনেট বন্ধের আরও একটি কারণ হতে পারে বলে কারও কারও সন্দেহ। কারণ ইতোমধ্যে দুনিয়া জুড়ে জল্পনা ছড়িয়েছে যে দাউদ ইব্রাহিমের শরীরে বিষক্রিয়া হয়েছে। কেউ বিষ খাইয়ে দিয়েছে। তাকে করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি