ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সুদানে জরুরি অবস্থা ঘোষণা 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম

সুদানে জরুরি অবস্থা ঘোষণা 

সুদানে জরুরি অবস্থা ঘোষণা 

সুদানের সশস্ত্র বাহিনী ও বিদ্রোহী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে লড়াইয়ের পর রোববার সুদানের সেনার ও উত্তরাঞ্চলের রাজ্যগুলিতে এই ঘোষণা দেয়া হয়। 

সুদানের সরকারি বার্তা সংস্থা সুনা’র প্রতিবেদন থেকে জানা যায়, সেনার রাজ্যের গভর্নর তৌফিক মোহাম্মদ আলী আবদুল্লাহ সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি অবস্থা ও কারফিউ বহাল থাকবে বলে জানান। এসময় সামরিক, পুলিশ ও নিরাপত্তা বাহিনী থেকে একটি ‘নিরাপত্তা সেল’ গঠন ও তার দ্বারা লাইসেন্সবিহীন সমস্ত মোটরসাইকেল এবং গাড়ি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত জানান তিনি।

 চলতি বছরের এপ্রিল থেকে আরএসএফ’এর সঙ্গে চলা সংঘর্ষে সেনাবাহিনীকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহনশীল না হওয়ার পরামর্শ দেন তিনি।

তাছাড়া উত্তরাঞ্চলীয় রাজ্যের গভর্নর আবদিন আওয়াদাল্লাহ মোহাম্মদ রাত ৮টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ বহাল রাখার একটি ডিক্রি জারি করেন।

সুদানের সার্বভৌম কাউন্সিল ও আরএসএফ-এর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে চলা এই সংঘাতে এ পর্যন্ত ১২,০০০ এরও বেশি মানুষ নিহত এবং ৩৩,০০০ এরও বেশি আহত হয়েছে বলে জানায় জাতিসংঘ।

এখন পর্যন্ত দেশটির জনসংখ্যার অর্ধেক, আনুমানিক ২৫ মিলিয়ন মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। প্রায় ৭ মিলিয়ন মানুষ দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত বা নিরাপত্তার সন্ধানে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি