ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জ্ঞানবাপি মসজিদ মামলা বাতিল নিয়ে উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের করা আবেদন খারিজ 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম

জ্ঞানবাপি মসজিদ মামলা বাতিল নিয়ে উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের করা আবেদন খারিজ 

জ্ঞানবাপি মসজিদ মামলা বাতিল নিয়ে উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের করা আবেদন খারিজ 

মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট মসজিদ কর্তৃপক্ষ ও উত্তর প্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের করা সব আবেদন খারিজ করে দেন। বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল মামলাগুলো ‘রাষ্ট্রীয় স্বার্থসংবলিত বিষয়’ বলে এই সিদ্ধান্ত জানান। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বারানসির কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপি মসজিদ একটি সাবেক হিন্দু মন্দির বলে দাবি করে জায়গাটিতে পুনরায় মন্দির প্রতিষ্ঠা ও পূজার অনুমতি চেয়ে নিম্ন আদালতে মামলা করে হিন্দু সম্প্রদায়ের একাংশ। বিপরীতে মসজিদ কর্তৃপক্ষ পাল্টা মামলা করে ১৯৯১ সালের কেন্দ্রীয় ধর্মস্থান আইন অনুযায়ী ওই মামলা খারিজের আবেদন জানায়।

 বিচারপতি আগরওয়াল তাঁর রায়ে বলেন, ১৯৯১ সালে করা মামলাটি সে বছর প্রণীত কেন্দ্রীয় আইন অন্তর্ভুক্ত নয়। তাই মামলাটি বিচারযোগ্য। বিতর্কিত মসজিদের একটি মাত্র ধর্মীয় চরিত্র থাকতে হবে, ‘হয় মুসলমান, নয় হিন্দু’। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি