ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সৌম্যের ব্যাটিং নৈপুণ্যে নিউজিল্যান্ডকে ২৯২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম

সৌম্যের ব্যাটিং নৈপুণ্যে নিউজিল্যান্ডকে ২৯২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

সৌম্যের ব্যাটিং নৈপুণ্যে নিউজিল্যান্ডকে ২৯২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বল হাতে ৬৩ রান খরচ করে শূন্য হাতে সাজঘরে ফিরেছিলেন সৌম্য সরকার। যে কারণে ব্যাপক সমালোচনা শিকার হতে হয়েছে এই অলরাউন্ডারকে। অন্য দিকে তাকে দলে নেওয়ায় কোচ হাথুরুসিংহেকেও অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তবে দ্বিতীয় ওয়ানডেতে যেনো সবকিছুর জবাব ব্যাট দিয়ে দিলেন সৌম্য। বিজয়-শান্তদের ব্যর্থতার দিনে ১৬৯ রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন এই বাম হাতি ব্যাটার।

বুধবার নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কিউইরা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। ২ রানে ওপেনার এনামুল হক বিজয় আউট হলে, উইকেট মিছিল শুরু করে নাজমুল হাসান শান্ত (৬), লিটন দাস (৬) ও তাওহিদ হৃদয় (১২)। কিন্তু অপর প্রান্তে থিতু হন আরেক ওপেনার সৌম্য সরকার।

১১৬ বলে নিজের সেঞ্চুরি তুলে নেন সৌম্য। ৪৫ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। এরপর মিরাজ (১৯) ও তানজিম হাসান সাকিব ১৩ রানে আউট হলেও ব্যাট পিচের অপর প্রান্তে একা ব্যাট চালাতে থাকেন সৌম্য। রিসাদ হোসেন (৬) ও হাসান মাহমুদ শূন্য রানে আউট হলে ২৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে সৌম্যের ১৬৯ রানে ভর করে নিউজিল্যান্ডের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৯২ রান।

নিউজিল্যান্ডের হয়ে  জ্যাকব ডুফি ও উইলিয়াম তিনটি করে উইকেট নেন। এছাড়াও অ্যাডাম মিলনে, জশ ক্লার্ক ও অডিথা অশোক একটি করে উইকেট নেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি