এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম
পান্নুনকে খুনের চেষ্টায় গ্রেপ্তার ভারতীয় নিয়ে কথা বললেন মোদি
খালিস্তানি নেতা গুরুপতবন্ত সিং পান্নুনকে খুনের ছক কষার দায়ে গ্রেপ্তার হয়েছেন নিখিল গুপ্তা। এই প্রথম এই নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, এবিষয়ে কারও থেকে কোনও তথ্য পেলে তারা অবশ্যই সেটা খতিয়ে দেখবেন।
মোদি বলেছেন, ‘যদি আমাদের কোনও নাগরিক কোনও ভালো বা খারাপ কিছু করেন, আমরা তা খতিয়ে দেখতে প্রস্তুত। আইনের শাসনের প্রতি আমরা দায়বদ্ধ।’
এক মার্কিন রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের মাটিতে এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান, নাম না করে রিপোর্টে গুরপতবন্ত সিং পান্নুনের কথাই তুলে ধরা হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তার পরেই নিখিলের গ্রেপ্তারির খবর মেলে। পান্নুনকে হত্যার ছক কষার অভিযোগে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারেন নিখিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি