ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মণিপুরে সহিংসতায় নিহত ৮৭ জনকে  দেওয়া হলো গণকবর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম

মণিপুরে সহিংসতায় নিহত ৮৭ জনকে  দেওয়া হলো গণকবর

মণিপুরে সহিংসতায় নিহত ৮৭ জনকে  দেওয়া হলো গণকবর

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে উপজাতীয় গোষ্ঠীগুলোর এক বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয় চলতি বছরের মাঝামাঝি সময়ে। এরপর দফায় দফায় সহিংসতা চলছে রাজ্যটিতে। 

ওই সহিংসতায় প্রাণ হারানো কুকি-জো জনজাতি গোষ্ঠীর ৮৭ জনকে গণকবর দেওয়া হলো বুধবার। তাদের মধ্যে রয়েছে এক মাসের একটি শিশুও। প্রায় আট মাস আগে তারা নিহত হন।   

পুলিশ জানায়, বিভিন্ন জেলার হাসপাতালের মর্গে লাশগুলো রাখা হয়েছিল এতো দিন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়। সে জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই গণকবর দেওয়া হয়। সেখানে জারি করা হয় ১৪৪ ধারা। এর আগে গত ১৫ ডিসেম্বর একইভাবে ১৯ জনকে গণকবর দেওয়া হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি