ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মিয়ানমার কৌশলগত একটি ঘাঁটি দখল করেছে বিদ্রোহীরা 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০৫:১২ পিএম

মিয়ানমার কৌশলগত একটি ঘাঁটি দখল করেছে বিদ্রোহীরা 

মিয়ানমার কৌশলগত একটি ঘাঁটি দখল করেছে বিদ্রোহীরা 

] শিন রাজ্যের নামখাম টাউনের পাশের গুরুত্বপূর্ণ শাখাম থিট কোনে দখল করতে এই প্রাণহানির ঘটনা ঘটে। তাং ন্যাশনাল আর্মির (টিএনএলএ) মাসব্যাপি হামলায় সোমবার এই ঘাঁটিটির পতন হয়।  

টিএনএলএ গ্রুপটি নামখাম টাউনটি দখল করে গত ৭ নভেম্বর। এই জোটের অপর দুটি গ্রুপ হলো মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং আরাকান আর্মি (এএ)। 

ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, মেজর মিন্ত কাইয়ুর নেতৃত্বে ১৫০ জন সেনাকে নিয়ে শাখাম থিট কোনে ঘাঁটিতে আত্মসমর্পণ করেছে।  

মঙ্গলবার টিএনএলএ জানিয়েছে, গ্রুপটির ৪৯ জন সদস্য নিহত হয়েছে এবং ১৪৫ জন আহত হয়েছে। 

প্রতিরোধ যোদ্ধা জোট ব্রাদারহুড জানিয়েছে, ঘাঁটিটি রক্ষার জন্য জান্তারা বিমান থেকে বোমা নিক্ষেপ ও আর্টিলারি হামলা চালিয়েছে ব্যাপকভাবে। অভিযান চালানোর সময় জান্তা হামলায় তিন শিশু সহ ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি