ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে নিখোঁজ-গুম হওয়া মানুষের স্বজনদের বিক্ষোভ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ১১:১২ পিএম

পাকিস্তানে নিখোঁজ-গুম হওয়া মানুষের স্বজনদের বিক্ষোভ

পাকিস্তানে নিখোঁজ-গুম হওয়া মানুষের স্বজনদের বিক্ষোভ

দেশটির বেলুচিস্তান প্রদেশে নিখোঁজ ও গুম পুরুষদের স্বজনরা গত কয়েক সপ্তাহ ধরে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করে বৃহস্পতিবার ইসলামাবাদে প্রবেশ করতে গেলে এই ঘটনা ঘটে। এ সময় এই বিক্ষোভের নেতা মাহরাং বালোচসহ অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়। 

দুপুরে মেহরান বালোচ এক্স’এ পোস্ট করেন, ‘আমরা ইসলামাবাদ পুলিশের দ্বারা আক্রমণের শিকার’।

গত ২৩ নভেম্বর থেকে ‘বেলুচ গণহত্যার বিরুদ্ধে মার্চ’ মুরু হওয়া বিক্ষোভ র‌্যালিটি ইসলামাবাদের রেড জোন হিসেবে পরিচিত নির্বাহী ও প্রশাসনিক ভবনের এলাকায় প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। সেখান থেকেই বিশৃঙ্খলার সূত্রপাত ঘটে।

বেলুচিস্তানে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হওয়ার পর থেকেই রাজনৈতিক কর্মী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও শিক্ষার্থীদের গোয়েন্দা সংস্থাগুলো ধরে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে আদালত এদের খোঁজ দিতে পারে নি এবং সরকারও এ ধরণের ঘটনা অস্বীকার করে আসছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি