ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নির্বাচন করতে পারবেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম

নির্বাচন করতে পারবেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

নির্বাচন করতে পারবেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

তোশাখানা দুর্নীতি মামলায়  করা আপিল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) খারিজ করে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। এর ফলে ২০২৪ সালের  ৮ ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাবেক চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা আজ শুক্রবার (২২ ডিসেম্বর) পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হওয়ার আগের দিন ইমরান খানের আপিল খারিজ করে দেয়া হয়েছে। 

বিষয়টি জানিয়েছেন ইমরান খানের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগের দোষী সাব্যস্ত হওয়া রায় স্থগিত করার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ফলে নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্যই থাকবেন তিনি।

এর আগে, চলতি বছরের ৫ আগস্ট আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। একই সঙ্গে তার সংক্রিয় রাজনীতির ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয় একই আদালত। এর পরই দেশটির নির্বাচন কমিশন ইমরান খানকে পাঁচ বছরের জন্যে রাজনীতিতে অযোগ্য ঘোষণা করে।  

এর আগে গত ২০ ডিসেম্বর ইমরান খানের আরেক আইনজীবী আলী জাফর জানিয়েছিলেন, কারাগারে বসেই লাহোর, মিয়ানওয়ালি ও ইসলামাবাদ আসনে লড়বেন পাকিস্তান পিটিআইয়ের সাবেক চেয়ারম্যান।

অন্যদিকে ইসলামাবাদ দায়রা আদালতের দেওয়া রায়ে স্থগিতাদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তবে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসসহ আরও কয়েকটি মামলায় এখনো কারাগারেই আছেন ইমরান খান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি