এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৩, ১১:১২ পিএম
ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ম্যাক্রোঁকে আমন্ত্রণ
আগামী ২৬ জানুয়ারীতে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় উৎযাপনটিতে শরীক হতে চলেছেন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট। এর মাধ্যমে ষষ্ঠবারের মতো দেশটির রাষ্ট্রীয় দিবসে আতিথেয়তা গ্রহণ করবেন কোনো ফরাসী নেতা।
সেপ্টেম্বরে একই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। কিন্তু জানুয়ারিতে নয়াদিল্লি সফরে অপারগতা প্রকাশ করেন তিনি।
এএনআই’য়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফরাসি জাতীয় দিবস ‘ব্যাস্টিল ডে’তে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তারপর সেপ্টেম্বরে ভারতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনে দিল্লিতে পদার্পণ করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
উল্লেখ্য, এর আগে ফ্রান্সের বিভিন্ন রাষ্ট্রপ্রধান ভারতের প্রজাতন্ত্র দিবসে উপস্থিত ছিলেন। ১৯৭৬ সালে ফরাসি প্রধানমন্ত্রী জ্যাক শিরাক ও ১৯৯৮ সালে রাষ্ট্রপতি ভ্যালেরি গিসকার্ড ডি’ইস্টাইং সহ আরও অনেকেই বিভিন্ন সময় ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ দিয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি