ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্রবাসি ইউক্রেনীয়দের সেনাবাহিনীতে নিয়োগ দেবে কিয়েভ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ১১:১২ পিএম

প্রবাসি ইউক্রেনীয়দের সেনাবাহিনীতে নিয়োগ দেবে কিয়েভ

প্রবাসি ইউক্রেনীয়দের সেনাবাহিনীতে নিয়োগ দেবে কিয়েভ

বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ ২৫ থেকে ৬০ বছর বয়সী ইউক্রেনের পুরুষ নাগরিকদের সামরিক চাকরির জন্য রিপোর্ট করতে আহ্বান করেন। জার্মান দৈনিক ব্লিডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ব্যবস্থাটিকে তলব নয় বরং ‘আমন্ত্রণ’ হিসেবে উল্লেখ করেন।

তবে কেউ স্বেচ্ছায় না এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ইঙ্গিত দেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘তারা স্বেচ্ছায় না এলে কী হবে তা নিয়ে আমরা এখনও আলোচনা করছি’। এই নিয়োগ কর্মকাণ্ডকে ‘শাস্তি নয়’ বরং ‘সম্মান’ হিসাবে বর্ণনা করেছেন উমেরভ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রণালয়ের মুখপাত্র ইলারিয়ন পাভলিউক বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনের সকল নাগরিককে সেনাবাহিনীতে যোগদানের আহ্বান জানাচ্ছেন, তারা যেখানেই থাকুন না 
কেন।’ উল্লেখ্য, ইউক্রেনের বাইরে দেশটির কোনও নিয়োগ কেন্দ্র নেই। বিশ্লেষকদের মতে ইউক্রেনীয় সরকার কাউকে বাধ্য করার মতো অবস্থানেও নেই।

গত মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি সাংবাদিকদের জানান, ইউক্রেনে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ নতুন সৈন্য প্রয়োজন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি