ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কৃষ্ণাঙ্গ হত্যায় অভিযুক্ত তিন পুলিশকে মুক্তি দিলো মার্কিন আদালত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ১১:১২ পিএম

কৃষ্ণাঙ্গ হত্যায় অভিযুক্ত তিন পুলিশকে মুক্তি দিলো মার্কিন আদালত

কৃষ্ণাঙ্গ হত্যায় অভিযুক্ত তিন পুলিশকে মুক্তি দিলো মার্কিন আদালত

শুক্রবার পুলিশ হেফাজতে ২০২০ সালে মারা যাওয়া ম্যানুয়েল এলিস হত্যায় অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে সমস্ত ফৌজদারি অভিযোগ থেকে মুক্তি দিয়েছে আদালতের জুরি সদস্যরা। অভিযোগ অনুযায়ী ম্যাথিউ কলিন্স (৪০), ক্রিস্টোফার বারব্যাঙ্ক (৩৮) ও টিমোথি র‌্যাঙ্কাইন (৩৪) নামের কর্মকর্তার দ্বারা ওয়াশিংটনের টাকোমায় একটি ফুটপাথের উপর শ্বাসরোধ হয়ে মারা যান এলিস।

মিনিয়াপলিস পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নিহত হওয়ার কয়েক মাস আগে একইভাবে এলিসের মৃত্যু ঘটে। টাকোমার যেই স্থানে এলিসের মৃত্যু হয় সেখানের একটি বাড়ির সার্বেলিয়েন্স ক্যামেরার ফুটেজে দেখা যায়, অফিসার বারব্যাঙ্ক ও কলিন্স এলিসকে মাটিতে পেলে বুকে বৈদ্যুতিক শক দিচ্ছে। এসময় এলিস অফিসারদের ‘স্যার’ বলে সম্বোধন করে এবং জানায় যে তিনি শ্বাস নিতে পারছেন না।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মূলত দুই সন্তানের পিতা এলিস বাড়ি যাবার পথে একটি দোকান থেকে ডোনাট কিনে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় অফিসাররা তাকে পার্শ্ববর্তী পার্কের গাড়ি চুরি চেষ্টার অভিযোগে ঘিরে ফেলেন এবং মারধর করেন। 

এলিসের মৃত্যুর পর স্থানীয় চিকিৎসক রায় দেন, অক্সিজেনের অভাব ও হার্টে মেথামফেটামিনের উপস্থিতির কারণে তার মৃত্যু হয়েছে। তার কাছে কোনও অস্ত্রও পাওয়া যায়নি।
এলিসের মৃত্যুকে যুক্তরাষ্ট্রে বর্ণবাদের প্রকাশ জর্জ ফ্লয়েডের মৃত্যুর সাথে তুলনা করে সে সময় অনেকেই আন্দোলন করেছিলো। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি