ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নিরাপত্তা পরিষদে নিহত বালিকার কথা বলার সময় কাঁদলেন রাষ্ট্রদূত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম

নিরাপত্তা পরিষদে নিহত বালিকার কথা বলার সময় কাঁদলেন রাষ্ট্রদূত

নিরাপত্তা পরিষদে নিহত বালিকার কথা বলার সময় কাঁদলেন রাষ্ট্রদূত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার অবরুদ্ধ গাজা উপত্যকায় অধিক ত্রাণ সরবরাহের ওপর গুরুত্বারোপ করে ‘গাজা প্রস্তাব’ পাস করার পর ফিলিস্তিনি দূত রিয়াদ মানসুর, পরিষদকে দুনিয়া আবু মোহসেন নামের ১২ বছর বয়সী বালিকার জীবনের করুণ কাহিনী শোনান । মেয়েটি সম্পর্কে বলার সময় তিনি কেঁদে ফেলেন। 

তিনি বলেন, দুনিয়া আবু মোহসেন ও তার পরিবার নভেম্বরের শেষ দিকে দখলদার ইসরায়েলের বিমান হামলার শিকার হয়। ওই হামলায় দুনিয়ার পরিবারের সব সদস্য নিহত হন এবং দুনিয়ার দুটি পা কাটা যায়। 

ভয়াবহ সেই বিমান হামলায় বেঁচে যাওয়ার পর এক টিভি সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছিল দুনিয়া। সাক্ষাৎকারে সে বলেছিল, তার ইচ্ছা বড় হয়ে একজন ডাক্তার হবে। এছাড়া তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হোক সেই ইচ্ছার কথাও জানিয়েছিল সে। গত রোববার নাসের হাসপাতালে ইসরায়েলের বর্বর হামলায় দুনিয়া নিজেও নিহত হয়েছে। 

দুই পা কাটা যাওয়া সত্ত্বেও ডাক্তার হতে চাওয়া এ বালিকা দ্বিতীয়বার হামলার শিকার হয়ে পৃথিবী ত্যাগ করে তার পরিবারে সদস্যদের সঙ্গে মিলিতি হয়েছে ।   

ফিলিস্তিনি দূত তার বক্তব্যে আরও বলেন, তারা এখন তাদের নিজ দেশের মানুষদের বিরুদ্ধে চরম বর্বরতা চালানোর কঠিন দৃশ্য দেখতে পাচ্ছেন। তিনি বলেন, এখন ইসরায়েলের সত্যিকারের লক্ষ্য হলো, ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি