এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম
দ্বিতীয় আঘাত তানজিম সাকিবের
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরে আগেই ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। যদিও শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ রয়েছে টাইগারদের। এ নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টানা ১৮ ম্যাচে হেরেছে বাংলাদেশ।
জয় খরা কাটানোর লক্ষ্য নিয়েই নেপিয়ারে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে ফিরে মেইডেন নিয়েছেন সাকিব। নিজের চতুর্থ ওভারে এসে কিউই ব্যাটার হেনরি নিকোলসকে টপ এজ করে আউট করেছেন সাকিব। নিউজিল্যান্ড দলীয় ২২ রানেই হারায় ২ উইকেট।
রাচিনকে ফেরালেন সাকিব-
ইনিংসের চতুর্থ ওভারেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। ওভারের শেষ বলে কিউই ওপেনার রাচিন রবীন্দ্রকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে আউট করেন তানজিম সাকিব। ডানহাতি এই পেসারের গুড লেন্থের মিডল ও অফ স্টাম্প লাইনে থাকা বলে আলতো খোঁচা দিয়ে ফিরেছেন রাচিন। সহজ ক্যাচ লুফে নিতে ভুল করেননি বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিক।
একাদশ বিশ্লেষণ-
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। হাসান মাহমুদের পরিবর্তে একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। আগের ম্যাচে বাঁহাতি এই পেসারকে বাইরে রেখেই নিজেদের একাদশ সাজিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি