এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম
ইতিহাস অনুসারে এই সিরিজে আমরা গর্ব করার মতো পারফর্ম করেছি: শান্ত
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে সিরিজ জয়ের আশার বাণী শুনিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমল হাসান শান্ত। তবে সিরিজ না জিতলেও, শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়েছেন তার দল। প্রথমবার কিউইদের মাটিতে ওয়ানডে সিরিজের ম্যাচ জিতেছে বাংলাদেশ। তাই দলের এমন পারফরম্যান্সকে পর্ব করার মতো পারফরম্যান্স বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, যদি ইতিহাস দেখেন, অবশ্যই আমরা গর্ব করার মতো পারফর্ম করেছি, একটা ম্যাচ জিততে পেরেছি। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো সিরিজ জিততে এসেছিলাম। প্রথম ম্যাচটায় একটু আনলাকি ছিলাম বৃষ্টির কারণে। আমাদের বোলিং অপশনগুলো আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে এক ম্যাচ জিততে পেরেও অবশ্য খুশি। তবে সিরিজ জিততে পারলে আরো ভালো লাগতো।
নেপিয়ারের দুর্দান্ত বোলিংয়ে ৯৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের বোলিং নিয়ে শান্ত বলেন, আমাদের সবাই যেভাবে বোলিং করেছে, যাকে যখন বোলিংয়ে এনেছি সবাই সবার দায়িত্ব পালন করেছে। অবশ্য শরিফুল দ্বিতীয় স্পেলে এসে দুইটা উইকেট তুলে দিছে তখন মোমেন্টামটা আমাদের দিকে এসেছে। আমি শুধু একজনকে ক্রেডিট দিতে চাই না। আমার মনে হয় প্রত্যেকটা বোলারই দায়িত্ব নিয়ে বোলিং করেছে এবং যা প্লান করেছিলাম ওই অনুযায়ী বোলিং করতে পেরেছি।
তিনি বলেন, তারা এতো অল্প রানে অলআউট হবে, এরকম তো চিন্তা করিনি। আমরা যে জিনিসটা পুরো সিরিজে করেছি তা হলো প্রসেসটা কি, ওটাই শুধু করার চেষ্টা করেছি। যখন আমরা লম্বা সময় ধরে ভালো বোলিং করেছি, তখন উইকেট পেয়েছি।
এদিকেন প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন শান্ত। তবে এই পেয়েছেন অর্ধশতকের দেখা। নিজের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ভালো লাগছে জিততে পেরেছি। আমার যে প্লান ছিল সেটা পুরোপুরিভাবে কাজে লাগাতে পেরেছি, আমি খুব ক্লিয়ার মাইন্ড ছিলাম। সব থেকে গুরুত্বপূর্ণ দল জিতেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি