এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:১২ পিএম
আল-আকসার নিয়ন্ত্রণ দখল করতে গাজা যুদ্ধকে ব্যবহার করছে ইসরায়েল
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা ও তাদের মসজিদে প্রবেশ করতে না দেওয়ার নিন্দা করেছে। গাজার যুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইসরায়েল মুসলমানদের তৃতীয় পবিত্রতম এ মসজিদকে দখল নিতে চচ্ছে, এমনটি করছে বলে অভিযোগ করছে ফিলিস্তিনিরা।
এক বিবৃতিতে ফিলিস্তিনি মন্ত্রণালয় জানায়, গাজায় গণহত্যা চালানোর যুদ্ধের মধ্যে আল-আকসাকে ইহুদীকরণের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে দখলদার ইসরায়েল।
গত শুক্রবার জুম্মার দিনে আল-আকসার মুসল্লিদের সঙ্গে সেখানে উপস্থিত সাংবাদিকদের ওপর ইসরায়েলি বাহিনীর এ হামলারও নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে। প্রত্যক্ষ দর্শীরা জানান, পুলিশ হামলার সময় সাউন্ডবোমা ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
ইসরাযেল জেরুজালেমের পুরাতন শহরের গেইটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে এবং সেখানে রাস্তায় বহু চেক পয়েন্ট বসিয়েছে। পুলিশ সেখানে তল্লাশি চালাচ্ছে এবং কেবল বৃদ্ধদের মসজিদে প্রবেশ করার সুযোগ দিচ্ছে।
৭ অক্টোবর গাজায় সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের পুলিশ আল-আকসার ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে। শুক্রবাব জুম্মার দিন এ বিধিনিষেধ আরও কঠোর করা হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি