ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ১০০ ছাড়াল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ১০০ ছাড়াল

গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ১০০ ছাড়াল

 ইসরায়েলি হামলায় গাজায় নিহত সর্বশেষ সাংবাদিক হলেন আহমদ জামাল আলমাধুন। রোববার (২৪ ডিসেম্বর) ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। আহমদ জামাল আল মাধুন আল রাই এজেন্সির ডেপুটি ডিরেক্টর ছিলেন। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা ১০১ জনে পৌঁছাল। যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংঘাত শুরুর আড়াই মাসে তারা প্রাণ হারান। গাজার মিডিয়া অফিস একথা জানিয়েছে।

ইসরায়েলি বর্বর হামলায় গাজার ৫০ টিরও বেশি মিডিয়া অফিস সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। নিহতদের মধ্যে আল জাজিরা আরবি’র ক্যামেরাম্যান সামের আবুদাকাও রয়েছেন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের ডেপুটি জেনারেল সেক্রেটারি টিম ডসন গাজায় ‘অস্বাভাবিক বেশি সংখ্যক’ সাংবাদিক নিহত হওয়ার কথা বলেছেন। তিনি আল জাজিরাকে বলেছেন, আমরা ‘কোনও সংঘাতে এতো বিপুল সংখ্যক সাংবাদিকদের মৃত্যু হতে আর কখনো দেখিনি’।

এরআগে ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মাদ আবু হায়েদি শনিবার গাজা শহরের পূর্বে তার বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বলে মিডিয়া অফিস জানায়। তার মৃত্যুর মধ্য দিয়ে গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা ১০০ জনে পৌঁছায়।

টেলিগ্রামে গাজার মিডিয়া অফিস জানায়, ‘গাজা উপত্যকায় নৃশংস হামলা শুরু হওয়ার পর থেকে শুজাইয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক মোহাম্মদ আবু হায়েদির শহীদ হন। গাজার ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকদের এই সংখ্যা আরও বেশি হতে পারে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি