ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজার সুড়ঙ্গে মৃত ৫ জিম্মিকে পেল ইসরায়েলি বাহিনী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম

গাজার সুড়ঙ্গে মৃত ৫ জিম্মিকে পেল ইসরায়েলি বাহিনী

গাজার সুড়ঙ্গে মৃত ৫ জিম্মিকে পেল ইসরায়েলি বাহিনী

ই পাঁচ জিম্মির সবাই ইসরায়েলি নাগরিক। তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে এতোদিন আটক ছিলেন। 

নিহত এই পাঁচ জিম্মির তিনজন হলেন ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য। এর আগেই হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডস জানিয়েছিল, পাঁচজন ইসরায়েলি বন্দিকে আটক রাখা একটি দলের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ওই বন্দিরা ইসরায়েলি হামলায় নিহত হতে পারে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি বাহিনী উত্তর গাজা উপত্যকার জাবালিয়া অঞ্চলে সুড়ঙ্গের একটি নেটওয়ার্ক উন্মোচন করেছে এবং সেখান থেকে ইসরায়েলি জিম্মিদের মৃতদেহ উদ্ধার করেছে।

কয়েকদিন আগে আল-কাসাম ব্রিগেডসের প্রকাশিত একটি ভিডিওতে এই পাঁচ বন্দির মধ্যে তিনজনকে দেখানো হয়েছে। সেই ভিডিওতে বন্দিরা তাদের মুক্ত করার জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। সম্পাদনা: ইকবাল খান

মৃত অবস্থায় উদ্ধার এই পাঁচ জিম্মির মধ্যে দুজন বেসামরিক নাগরিক। তবে তাদের মৃত্যু কিভাবে হয়েছে তা জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন ড্যানিয়েল হাগারি।

হাগারি বলেন, সামরিক বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস শহরে তাদের হামলা সম্প্রসারণ করতে চায়। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যেই সেখানে হামলা সম্প্রসারণ করা হবে। তবে এই জন্য উল্লেখযোগ্য সময় লাগতে পারে।

গাজা উপত্যকায় স্থল হামলাকে ‘জটিল’ হিসাবে বর্ণনা করে ইসরায়েলি সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, আমাদের পক্ষে হতাহতের ঘটনা ছাড়া হামাসকে ধ্বংস করা সম্ভব নয়।

ইসরায়েলি বাহিনীর টানা আড়াই মাসেরও বেশি সময় ধরে চলা অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ২০৪৪৭  ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৫৪ হাজার ৩৬ জন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি