ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে প্রার্থী সাবিরা প্রকাশ, ভোটের ময়দানে প্রথম হিন্দু নারী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম

পাকিস্তানে প্রার্থী সাবিরা প্রকাশ, ভোটের ময়দানে প্রথম হিন্দু নারী

পাকিস্তানে প্রার্থী সাবিরা প্রকাশ, ভোটের ময়দানে প্রথম হিন্দু নারী

পাকিস্তান পার্লামেন্টে প্রথম হিন্দু নারী নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে নিয়ে চলছে জোর আলোচনা। পাকিস্তানে জাতীয় পার্লামেন্ট নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। ইতোমধ্যে মনোনয়নপত্র পেশ শুরু হয়েছে। পিকে-২৫ নম্বর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবিরা। তিনি পাকিস্তান পিপলস পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 
 
সাবিরা প্রকাশ পেশায় চিকিৎসক। এক বছর আগে এমবিবিএস শেষ করেছেন তিনি। তার বাড়ি খাইবার পাখতুনোয়ার বুনের জেলায়। তার বাবা ওম প্রকাশ সরকারি চিকিৎসক ছিলেন। তিনি ছাত্র জীবন থেকে পিপিপি’র সদস্য। বাবার দেখাদেখি মেয়েও চিকিৎসার পাশাপাশি রাজনীতিতে আগ্রহী।
 
সাবিরা পাকিস্তানে নারীর অধিকার আন্দোলনেও একটি পরিচিত মুখ। পিপিপি নেতৃত্বের সঙ্গে সাবিরার পরিবারের দীর্ঘ সম্পর্ক এবং নারী আন্দোলনের সুবাদে পরিচিত মুখ হওয়ায় ওই তরুণীকে টিকিট দিয়েছে। তিনি পিপিপি’র বুনের জেলার মহিলা উইংয়ের সাধারণ সম্পাদকও।
 
দ্য ডন’কে দেওয়া সাক্ষাৎকারে সাবিরা বলেছেন, বাবাকে অনুসরণ করেই তার রাজনীতিতে আসা। পার্লামেন্টে গিয়ে তিনি নারীর অধিকার নিয়েই সরব হবেন।
 
স্থানীয় ইউটিউবার ইমরান নোসাদ বলেছেন, সাবিরার মতো নারীর প্রার্থী হওয়া পাকিস্তানের জন্য খুব জরুরি ছিল। পিতৃতান্ত্রিকতার শিকল থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে দলমত নির্বিশেষে মানুষ সাবিরার পাশে থাকবেন। প্রসঙ্গত, পাকিস্তানে এবারই প্রথম মহিলাদের জন্য পাঁচ শতাংশ সাধারণ আসন সংরক্ষণ করা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি