ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আরব মহাসাগরে ৩টি ডেস্ট্রয়ার মোতায়েন করছে ভারত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম

আরব মহাসাগরে ৩টি ডেস্ট্রয়ার মোতায়েন করছে ভারত

আরব মহাসাগরে ৩টি ডেস্ট্রয়ার মোতায়েন করছে ভারত

গত শনিবার ভারতীয় উপকূলে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাংকারে ড্রোন হামলার পর ভারতীয় নৌ বাহিনী গাইডেড মিসাইল সজ্জিত ডেস্ট্রয়ার বহর মোতায়েনের এ সিদ্ধান্ত নিয়েছে। 

আক্রান্ত এমপি চেম প্লুটো নামের ট্যাংকারটি এখন মুম্বাই বন্দরে নোঙর করে আছে। এটিতে সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

পেন্টাগন দাবি করছে যে, হামলাকারী ড্রোনটি ইরান থেকে এসে জাহাজটিকে আঘাত হানে। ইরান এ মার্কিন দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে।

লোহিত সাগরে জাহাজে অনুরূপ হামলা রোধ করতে মার্কিন নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠিত হওয়ার পর আরব সাগরে জাহাজটির ওপর হামলার এ ঘটনা ঘটে। 

গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও দেশটির বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে।

আরব সাগরে হামলার ঘটনাটি মাথায় রেখে ভারতীয় নৌবাহিনী গাইডেড মিসাইল সজ্জিত আইএনএস মর্মুগাও, আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা নামের ৩টি ডেস্ট্রোয়ার মোতায়েন করেছে। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে সাগরের বিভিন্ন স্থানে এসব ডেস্ট্রোয়ার মোতায়েন করা হয়েছে বলে সোমবার এক বিবৃতি ভারতীয় নৌবাহিনী জানিয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি