ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শরিফুল ও মাহেদীর বোলিং তোপে বিধ্বস্ত কিউদের টপ অর্ডার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

শরিফুল ও মাহেদীর বোলিং তোপে বিধ্বস্ত কিউদের টপ অর্ডার

শরিফুল ও মাহেদীর বোলিং তোপে বিধ্বস্ত কিউদের টপ অর্ডার

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার টস জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে টাইগাররা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন দুই কিউই ওপেনার টিম সাইফোর্ট (০) ও ফিন অ্যালেন (১)। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে গ্লেন ফিলিপিস ফিরিয়ে স্বাগতিকদের বিপাকে ফেলে শরিফুল ইসলাম। দলীয় ১ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যাল্ড।

এরপর কিউই শিবিরের হাল ধরেন ড্যারিল মিচেল। তবে পিচে থিতু হতে পারেননি মিচেলও। ১৪ রান করে পঞ্চম ওভারে চতুর্থ বলে মাহেদীর দ্বিতীয় শিকার হন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে তিন উইকেট হারিয়ে নিউজির‌্যাল্ডের সংগ্রহ ২২ রান।  জেমি নিসাম  ১ ও মার্ক চ্যাপমেন ৯ রানে ব্যাট করছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি