ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাংলাদেশকে ১৩৫ রানে লক্ষ্য দিলো নিউজিল্যান্ড


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম

বাংলাদেশকে ১৩৫ রানে লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

বাংলাদেশকে ১৩৫ রানে লক্ষ্য দিলো নিউজিল্যান্ড

 তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বুধবার টস জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো টাইগাররা। ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিং তোপে পড়ে স্বাগতিকরা। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে পারে নিউজিল্যান্ড। এতে ১৩৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন দুই কিউই ওপেনার টিম সাইফোর্ট (০) ও ফিন অ্যালেন (১)। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে গ্লেন ফিলিপিস ফিরিয়ে স্বাগতিকদের বিপাকে ফেলে শরিফুল ইসলাম। দলীয় ১ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যাল্ড।

তবে কিউই শিবিরের হাল ধরার চেষ্টা করেন ড্যারিল মিচেল। তবে পিচে থিতু হতে পারেননি মিচেলও। ১৪ রান করে পঞ্চম ওভারে চতুর্থ বলে মাহেদীর দ্বিতীয় শিকার হন তিনি। নিজের প্রথম ওভারে দ্বিতীয় বলে ১৯ রান করা মার্ক চ্যাপমেনকে সাজঘরে ফেরেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এতে দলীয় ৫০ রানে পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর অধিনায়ক মিচেল স্যান্টনারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জেমস নিশান। ২৩ রান করে স্যান্টনার আউট হলেও, ব্যাট চালাতে থাকেন নিশান। তবে ফিফটি পূরণের আক্ষেপ নিয়ে ৪৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষ দিকে টিম সাউদি (৮) ও ইশ সোধি ২ রানে আউট হলে,  অ্যাডম মিলনের অপরাজিত ১৬ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। শেখ মাহেদী ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট শিকার করেন। এছাড়াও রিশাদ হোসেন ও তানজিম হোসেন সাকিব একটি করে উইকেট নেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি