ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশ ঐতিহাসিক জয়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম

নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশ ঐতিহাসিক জয়

নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশ ঐতিহাসিক জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ জয়ের আশা নিয়ে মাঠে নামলেও সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি শান্তবাহিনী। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে কিউইরা। তবে টি-টোয়েন্টি সিরিজ জিততে শুরুতেই নিজেদের এগিয়ে রেখেছে টাইগাররা। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ।

বুধবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো টাইগাররা। ব্যাটিংয়ে সফরকারীদের ১৩৫ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। জবাবে ব্যাটিংয়ে ৯ বল ও পাঁচ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় টাইগাররা। 

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে থেকেই ব্যাট চালাতে থাকেন টাইগার ওপেনার রনি তালুকদার। তবে ১০ রান করে ক্যাচ আউট হন তিনি। এরপর লিটনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শান্ত। ১৯ রান করে হন এই টাইগার অধিনায়ক। ইনিংস বড় করতে পারেনি সৌম্য সরকারও। ২২ রান করে বোল্ট আউট হন তিনি।

কিন্তু অপর প্রান্ত আগলে রাখেন লিটন কুমার দাস। ১৯ রান করে তাকে সঙ্গ দেন তাওহিদ হৃদয়। এরপর ১ রানে আফিফ আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। তবে লিটনের ৩৬ বলে ৪২* এবং শেখ মাহেদীর  অপরাজিত ১৫* রানে ভর করে ৯ বল ও ৫ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন দুই কিউই ওপেনার টিম সাইফোর্ট (০) ও ফিন অ্যালেন (১)। পরের বলে গ্লেন ফিলিপিস আউট হলে দলীয় ১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যাল্ড।

কিউই শিবিরের হাল ধরার চেষ্টা করেন ড্যারিল মিচেল। তবে পিচে থিতু হতে পারেননি মিচেলও। ১৪ রান করে আউট হন তিনি। ১৯ রান করে মার্ক চ্যাপমেন আউট হলে, দলীয় ৫০ রানে পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর অধিনায়ক মিচেল স্যান্টনারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জেমস নিশান। ২৩ রান করে স্যান্টনার আউট হলেও, ব্যাট চালাতে থাকেন নিশান। তবে ফিফটি পূরণের আক্ষেপ নিয়ে ৪৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষ দিকে টিম সাউদি (৮) ও ইশ সোধি ২ রানে আউট হলে,  অ্যাডম মিলনের অপরাজিত ১৬ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। শেখ মাহেদী ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট শিকার করেন। এছাড়াও রিশাদ হোসেন ও তানজিম হোসেন সাকিব একটি করে উইকেট নেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি