ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মুজিবের পরিবর্তী হিসেবে তিন ক্রিকেটারকে নিয়ে ভাবছে কলকাতা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম

মুজিবের পরিবর্তী হিসেবে তিন ক্রিকেটারকে নিয়ে ভাবছে কলকাতা

মুজিবের পরিবর্তী হিসেবে তিন ক্রিকেটারকে নিয়ে ভাবছে কলকাতা

আসন্ন ২০২৪ আইপিএলে কালকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার কথা ছিলো আফগান স্পিনার মুজিব উর রহমানের। তবে ক্রিকেট বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় আসন্ন আইপিএলে তার স্পিন ঘূর্ণি দেখা যাবে না তাকে। ফলে তার পরিবর্তী হিসেবে নতুন কাউকে নিতে চায় কেকেআর। সেই তালিকায় রয়েছেন ইংলিশ  লেগ স্পিনার আদিল রশিদ, প্রোটিয়া তারকা তাব্রাইজ শামসি ও ক্যারিবিয় স্পিনার আকিল হোসেনের নাম।

মূলত দেশের হয়ে কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার ইচ্ছার কথা জানিয়েই বিপাকে পড়েছেন মুজিবসহ তিন আফগান ক্রিকেটার। আইপিএল তো বটেই, বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজ লিগেই থাকতে পারবেন না তিন আফগান ক্রিকেটার ফজল হক ফারুকি, মুজিব উর রহমান এবং নাভিন উল হক। আগামী দুই বছরের জন্য এমন নিষেধাজ্ঞা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তাদের ব্যাপারে এমন কঠোর সিদ্ধান্তের কারণ হিসেবে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে তারা ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়েছেন।

এ পরিস্থিতিতে আইপিএলের আগে মুজিবের বদলি হিসেবে তিন জন বিদেশি ক্রিকেটারের দিকে নজর থাকতে পারে কেকেআরের। এ তালিকায় শুরুতেই থাকতে পারেন তাবরাইজ শামসি। দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি লেগ স্পিনার বিশ্বের বিভিন্ন দেশের লিগে খেলেন। দেশের হয়েও বিশ্বকাপে খেলেছেন। মুজিবের পরিবর্ত হিসেবে তাকে নিতে পারে কেকেআর।

এ ছাড়া নজর থাকতে পারে ইংলিশ স্পিনার আদিল রশিদের দিকেও। ইংল্যান্ডের অভিজ্ঞ এই স্পিনারকে কোনো দল নিলামে কেনেনি। কিন্তু ক্রিকেটের তিন ফরম্যাটেই বেশ দাপট রয়েছে রশিদের। তাই মুজিবের বদলি হিসেবে তার কথাও ভাবতে পারে নাইট ম্যানেজমেন্ট। এ ছাড়া শাহরুখ খানের দল চিন্তা-ভাবনা করতে পারে ক্যারিবীয় বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে নিয়েও। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি