ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কলকাতায় নতুন চার জনের দেহে করোনা ভাইরাস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম

কলকাতায় নতুন চার জনের দেহে করোনা ভাইরাস

কলকাতায় নতুন চার জনের দেহে করোনা ভাইরাস

ভারতের কলকাতায় উদ্বেগ সৃষ্টি করছে করোনা ভাইরাস। নতুন করে আরও চার জনের দেহে এই ভাইরাসের উপস্থিতির খোঁজ পাওয়া গিয়েছে। 

আনন্দবাজার জানায়, ওই চার জনই শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। করোনা আক্রান্ত হয়ে আনন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি কেষ্টপুরের এক বৃদ্ধা। দিন কয়েক আগে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার পরেই হাসপাতালে ভর্তি করানো হয় ওই বৃদ্ধাকে। তাঁর বয়স ৭২ বছর।

ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে তিন জন রোগীর দেহে করোনার খোঁজ মিলেছে। তিন জনই আইসিইউতে চিকিৎসাধীন। তবে কোভিড নয়, অন্য রোগের কারণে আইসিইউতে রাখা হয়েছে তিন রোগীকে। চিকিৎসা চলাকালীন তাঁদের দেহে করোনার উপস্থিতি জানা যায়। 

গত সপ্তাহে কলকাতায় পর পর দু’দিন আট জন করোনা রোগীর সন্ধান মিলেছিল। তালিকায় ছিল ছ’মাসের এক শিশুও। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি