এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৩, ০৬:১২ পিএম
ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ
সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে। সোমবারের বিস্ফোরণের এই ঘটনার স্থান থেকে পুলিশ একটি চিঠিও উদ্ধার করেছে। চিঠিতে গাজায় ইসরায়েলের আগ্রাসনের সমালোচনা করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডগ স্কোয়াড, ক্রাইম টিম এবং বোমা ডিসপোজাল স্কোয়াডসহ দিল্লি পুলিশের একটি দল ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন।
ঘটনাস্থল থেকে পাওয়া চিঠির সঙ্গে মোড়ানো একটি পতাকাও পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকাটি পর্যবেক্ষণ করেছে এবং উদ্ধার করা বেশ কিছু প্রমাণ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ইসরায়েলের ডেপুটি রাষ্ট্রদূত ওহাদ নাকাশ কাইনার বলেছেন, আমাদের কর্মীরা সবাই নিরাপদ আছেন। আমাদের কূটনীতিকরাও নিরাপদ আছেন। আমাদের নিরাপত্তা দল কাজ করছে। দিল্লির স্থানীয় নিরাপত্তা বাহিনীকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি