ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নিউজিল্যান্ডের কন্ডিশনে স্পিন বল করা সত্যি কষ্টকর: মাহেদী 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম

নিউজিল্যান্ডের কন্ডিশনে স্পিন বল করা সত্যি কষ্টকর: মাহেদী 

নিউজিল্যান্ডের কন্ডিশনে স্পিন বল করা সত্যি কষ্টকর: মাহেদী 

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এতে প্রথমবার কিউইদের মাটিতে টি-টোয়েন্টি ম্যাচ জিতে ইতিহাস গড়েছে শান্তবাহিনী। সেই সঙ্গে সিরিজ জয়ের পথে এগিয়ে গেছে টাইগাররা।

দলের এমন জয়ে এককভাবে হয়তো কাউকে পুরো কৃতিত্ব দেওয়া কঠিনই! যেখানে শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও লিটন দাসরা দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। তবে ম্যাচ শেষে সেরার পুরস্কার উঠেছে অলরাউন্ডিং পারফর্ম করা মেহেদীর হাতে। এর আগে তিনি সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন। ১৬ মাস পর টি-টোয়েন্টিতে ফিরেই চমক দেখিয়েছেন মাহেদী। 

নিউজিল্যান্ডের বিপক্ষে বুুধবার ব্যাট হাতে অপরাজিত ১৯ রান আর বল হাতে মাত্র ১৪ রান খরচায় ২ উইকেট নেন তিনি। পরে পুরস্কার নেওয়ার সময় এমন সাফল্যের নেপথ্য জানিয়েছেন মেহেদী। তিনি বলেন, এই কন্ডিশনে স্পিন বল করা সত্যি কষ্টকর। তবে আমি আমার লাইন-লেন্থ সঠিকভাবে কার্যকর করার চেষ্টা করেছি এবং তাতে ফল পেয়েছি।

উইকেট প্রসঙ্গে মাহেদী বলেন, উইকেট কিছুটা মন্থর ছিল। একটা বল স্লো আসছিল টার্ন হচ্ছিল, আবার আরেকটা সোজা আসছিল। আমি গুড লেন্থ অঞ্চলে ধারাবাহিক বল করার চেষ্টা করছিলাম। সেজন্য আমি পাওয়ার-প্লেতে ভালো করতে পেরেছি এবং দলের জন্য ভালো কিছু এনে দিতে পেরেছি।

নিজের ব্যাটিং দক্ষতা নিয়ে তিনি আরো বলেন, যখন আমি ভালো বোলিং করি, তারপর ব্যাটিংয়ের সময়ও সেটা আমাকে আত্মবিশ্বাস দেয়। আমি সবসময়ই আমার ব্যাটিং উপভোগ করি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি