এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৩, ১০:১২ পিএম
দর্শকদের সতেজ রাখতে ক্রিকেটে আসছে নতুন প্রযুক্তি
ক্রিকেটকে আরো আকর্ষনীয় করে তুলতে প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। আইসিসিও প্রায়ই পরিবর্তন আনছে নিয়ম-কানুনে। এবার, ক্রিকেটে নতুন এক প্রযুক্তির ব্যবহার যুক্ত হয়েছে বিগ ব্যাশ লিগে (বিবিএল)।
বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে নতুন এক ধরনের স্ট্যাম্প সংযোজন করা হয়েছে যেগুলোতে ম্যাচের বিভিন্ন সময়ে বিভিন্ন রঙের আলো জ্বলে উঠবে। নতুন এই স্ট্যাম্পগুলোর নাম দেয়া হয়েছে ‘ইলেকট্রা’।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এবং সাবেক অজি ক্রিকেটার মার্ক ওয়াহ এই স্ট্যাম্পের উদ্বোধন করেন। তারা আশা প্রকাশ করেন, স্ট্যাম্পে লাইটের চমৎকার এই ব্যবহার দর্শকদের আরও আকৃষ্ট করবে এবং মাঠে এসে খেলা দেখতে উদ্বুদ্ধ করবে।
‘ইলেকট্রা’ স্ট্যাম্পে কোনো ব্যাটার আউট হলে স্ট্যাম্পের রঙ লাল হয়ে যাবে। কোনো ব্যাটার চার বা ছয় হাঁকালে স্ট্যাম্পে একাধিক আলোর ঝলকানি দেখা যাবে। নো বল হলে লাল এবং সাদা রঙয়ের মিশ্রণে আলো দেখা যাবে। দর্শকেরা যাতে মাঠে কোনও ভাবেই নিস্তেজ না হয়ে পড়েন তার জন্য এই ব্যবস্থা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি