এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৩, ০১:১২ পিএম
ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি দাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ
ভারতের কেন্দ্রীয় ব্যাংক, এইচডিএফসি ও আইসিসি ব্যাংকে বোমা হামলা করা হবে বলে গত বুধবার একটি ই মেইল করা হয়। এই ই মেইলে বলা হয় মোম্বাইয়ের ১১টি স্থানে বোমা রাখা রয়েছে।
হুমকিদাতারা দাবি করে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতা রমণ ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শক্তিকান্ত পদত্যাগ না করলে তারা বোমা বিস্ফোরণ ঘটাবে।
ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দারা বিষয়টির তদন্তে নামে। পরে গুজরাটের ভিরাসাত এলাকা থেকে ই মেইল প্রেরণকারী আদিল রফিক তার একজন নিকট আত্মিয় ও বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি