ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুক্তরাষ্ট্রের বৃহত্তম ২ বিমানবন্দরের কাছে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, আটক ৬২


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম

যুক্তরাষ্ট্রের বৃহত্তম ২ বিমানবন্দরের কাছে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, আটক ৬২

যুক্তরাষ্ট্রের বৃহত্তম ২ বিমানবন্দরের কাছে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, আটক ৬২

যুক্তরাষ্ট্রের দুইটি বড় বিমানবন্দরে ফিলিস্তিনিদের পক্ষে বড় ধরণের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব বিক্ষোভ-সমাবেশ থেকে বহু লোককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

বিমানবন্দর দুইটি হল লসএঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর ও নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর।

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারীরা লস এঞ্জেলেস ও নিউ ইয়র্ক আন্তর্জাতিক বিমানবন্দরের যান চলাচল বন্ধ করে দেন। এ দুটি হল যুক্তরাষ্ট্রের উপকুলের কাছে অবস্থিত সবচেয়ে বড় বিমানবন্দর। কয়েকডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পর এ বিক্ষোভের অবসান ঘটে।

লস এঞ্জেলেস পুলিশ বিভাগ জানায়, লাক্স নাম স্থানে বিক্ষোভকারীরা বিশৃঙ্খল হয়ে উঠলে তাদের ৩৬ জনকে সেখান থেকে আটক করা হয়।

সে সময় বিক্ষোভকারীরা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্যকরে ইটপাথর নিক্ষেপ করেন এবং বিমানবন্দর অভিমুখী রাস্তার সাইন, গাছের ডাল ও কংক্রিটের প্রতিবন্ধকতা স্থাপন করে। তবে পথিক ও চলাচলকারী গাড়িকে কোন বাধা দেননি তারা। আটক অধিকাংশের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ আনা হয়েছে।

নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিশৃঙ্খল কর্মকান্ডের জন্য তারা ২৬ জনকে আটক করেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি