ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শঙ্কায় লিটন দাস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শঙ্কায় লিটন দাস

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শঙ্কায় লিটন দাস

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছে টাইগাররা। নেপিয়ারে স্বাগতিকদের পাঁচ উইকেটে হারিয়ে তাদের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টিতে জয়, সেই সঙ্গে ১-০ তে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

ঐতিহাসিক এই জয়ের দিনে ৪২ রানের হার না মানা ইনিংস খেলেন লিটন দাস। তবে এর সঙ্গে ইনজুরির দুশ্চিন্তাও সঙ্গী হয়েছে ডানহাতি এই ওপেনারের।

বুধবার শেখ মেহেদীর সঙ্গে উইকেটে থাকতে রান নেওয়ার সময় আউট থেকে বাঁচতে ড্রাইভ দেন লিটন। এরপর এক রান পূরণ করে আবার দ্বিতীয় রানের জন্যে তাকে ছুটতে হয়। সে সময়ে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে শিরাই টান লাগে লিটনের।

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময়ে লিটনের পায়ে ব্যান্ডেজ এবং খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে দেখা গেছে তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আর এমনটা হলে টাইগার শিবিরের জন্য দুঃসংবাদই বটে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই বিষয়ে এখনও কিছুই জানায়নি। জানা গেছে, লিটনের ব্যথা পাওয়া স্থানে স্ক্যান করাবে বিসিবি। রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি