এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম
সিরিজ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এতে সিরিজে এগিয়ে যায় শান্তর দল। দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। শুক্রবার মাউন্ট মাউঙ্গানুইয়ে সিরিজ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শামিম হোসেন, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, আফিফ হোসের ধ্রুব, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মাহেদী হাসান ও তানজিম হাসান সাকিব।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার (অধিনায়ক), বেন সিয়ার্স, টিম শেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি