ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মেলবোর্ন টেস্টে গ্যালারিতে আপত্তিকর অবস্থায় ক্যামেরাবন্দী যুগল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম

মেলবোর্ন টেস্টে গ্যালারিতে আপত্তিকর অবস্থায় ক্যামেরাবন্দী যুগল

মেলবোর্ন টেস্টে গ্যালারিতে আপত্তিকর অবস্থায় ক্যামেরাবন্দী যুগল

 মাঠের পারফরম্যান্স দিয়ে খেলোয়াড়রা দর্শকদের নজর কাঁড়লেও, অনেক সময় গ্যালারিতে বসেও ক্যামেরা ম্যানদের নজরে আসেন দর্শকরা। স্কুল বা কলেজ ফাঁকি দিয়ে বান্ধুবীকে নিয়ে খেলা দেখতে এসে টিভির পর্দার ধরা পড়ার ঘটনার নতুন কিছু নয়। তবে এবার নতুন এক ঘটনার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ^। গ্যালারিতে আপত্তিকর অবস্থায় ক্যামেরা বন্দি হয়েছে এক যুগল।

ঘটনাটি ঘটেছে মেলবোর্ন টেস্টে তৃতীয় দিনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দ্বিতীয় টেস্টে যখন মার্শের ক্যাচ মিস করে তার মাশুল গুনছিলো পাকিস্তান। এই সময় ক্যামেরা ম্যানের নজর পড়ে এক যুগলের উপর।

ভিডিওতে দেখা যায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের আপার টিয়ারের ফাঁকা গ্যালারিতে একান্তে সময় কাটাচ্ছিলেন এক যুগল। মাঠের ক্যামেরা তাদের দিকে ফোকাস করতেই, একেবারে হতবম্ভ হয়ে পড়েন ওই যুগল। লজ্জায় নিজের পোশাক দিয়ে মুখ ঢাকে ছেলেটি। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনেও দেখানো হয় তাদের। এরপর তাদের গ্যালারি থেকে নিচে নামতে দেখা যায়। এই ভিডিওটি মুহুর্তেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি